লাফিয়ে নেমেছি করতলে! রেখা থেকে আরেক রেখায় যেতে-যেতে খড় গোঁজা শীতল শালিখ রাধামাধবের অশ্রু, বাতাসা-নির্ভর দুটি প্রাণ
যেতে-যেতে ধুলোর স্বভাব মাটিতে নামানো শিরস্ত্রাণ
ছদ্মবেশী প্রতারক টানা চুপিসারে রয়েছে সে, দেখি বারেবারে— সে কখন খুন করবে অথবা সে আবার উধাও ধরা সে দেবে না জানি, তাও ধাওয়া করব পিছু-পিছু— বুনো-আল, করতল থেকে করতলে