Hello Testing
ক বি তা
এই যে রাস্তাটা দেখছও আমার বাড়ি যায়নি কখনো
ডাকিনি যে তা নয়তবে আগামী জন্মের টানওকে আসতে দেয়নি আমার গভীর কালোবাড়িটার কাছে
এমনও হতে পারে কাঁটার চেয়েহলুদ হলুদ পাপড়িকেই ওর সত্যি মনে হয়েছে বেশি
হতে পারে এ কারণেই বাতাসের সাথে সখ্য
ওকে নিয়ে গেল দূর দেশে
ভালোবাসাকে ও বুঝেছিল নিজের মতো করে
বাড়ির পাশ ঘেঁষে যাওয়ার সময়উস্কোখুস্কো চুল আর শুকিয়ে ওঠা মুখেরছায়া নিয়ে বলেছিল
খেলাচ্ছলে এই পৃথিবী একদিন হয়ে উঠবেস্বর্গীয় আঁধারযেখানে শ্বাসের শব্দ ভিজিয়ে নিতেআমরা আবার একত্র দাঁড়াব
অন্ধকারেও তিনি চিনে নিতে পারেনধ্বনির ইঙ্গিতহাজার হাজার পাখির আড়ালে থাকাবিকেলের শবগান
পৃথিবী অবাক হয়ে দেখেছে কীভাবে রোজ রোজ জল থেকে ছেঁকে তোলেন আয়ুকীভাবে প্রতি আয়ুদেহে লিখে দেনকচি কচি মুখ
স্বেদ শোণিতকণায়, হে রুদ্রেশ্বর, আপনারই গড়ে তোলা লাল লাল মেঘঘন কুয়াশার ঘোরে নেশা হয়ে ঘোরে
সে নেশায় বুঁদ পৃথিবী ডেকে এনে সকলকে দেখায়
কীভাবে একদিন নিশ্চিন্তে আপনি ছিঁড়ে নিলেন জিভআর ছেঁড়া জিভে লিখে দিলেন দেবী বন্দনা