মাটির মায়া ঝুরো গল্পের মত ঝরে ফুলের শেষ শয়নে। হিসেব করে পিছোয় সে মখমলি মতলবি
ভাইরাস হাওয়ায় যখন শব ভেসেছিল পৃথিবীর দরজায় সাথী ছিল মানুষের বেহিসেবি মন
বিলাপ
বিরহী পুরুষ ও বিশ্বাসী সীমানার বেইমানি রঙ ঘেসো আলপথের মত ভেঙে তৈরি হয় অতৃপ্ত বিছানা
ভালোবাসার রাস্তা ও মৃত ময়ালের অতৃপ্ত খিদে
আলাদা করে গিঁট দেওয়া প্রেম ও প্যাঁচালো কাম
পথে পড়ে ভুখা যিশু কতশত সাদা চাদর ঢাকা একমুঠো মাংস
কুকুর সেঁধিয়ে যায় খুবলে নেয় উপোসি রক্তশিরা
মর্গের মাতাল ছেলেটার মতো সুন্দরীর মৃত যোনির লোভে পিশাচ ঘুণপোকার সমাজ
ভীষণ লোভ শরীরী ভাষায় এলোমেলো ভাঙাচোরা প্রেম শুধু বোঝে খিদে, নরম বিছানার নাম জানে জীবনের শুরু আর প্রান্তিক শেষ সীমানায় ভেজে রক্তমাংস লাশ আর লোভের মিশ্রণ…