Hello Testing

ক বি তা

ম ধু ছ ন্দা &nbsp মি ত্র &nbsp ঘো ষ

মৎস্যকন্যা

তরঙ্গ জানে

নদীজলে কতটা মায়াটান

খোলস ভাঙে তরঙ্গ, অবিরাম

 

কেউ কি কাছে সরে এল ?

নদীগান শোনাবে বলে

 

মৎস্যকন্যা হব সেই অছিলায়

অহেতুক আনন্দ সাম্পান

 

কাকে নেব তবে,

এ জলজ বিহারে ?

 

স্ফটিকস্বচ্ছ জল

নাব্য চপলতায়

স্বেচ্ছাবন্দী হতে চায়

 

মৎস্যকন্যা আমি

খুঁজে নিই নিজস্ব পথরেখা

বিরামচিহ্ন রাখি না কোনও

অটুট যাওয়া-আসা

 

জলের কুহকে

ছুঁয়ে থাকি একাকী মাস্তুল…

 

কবিজন্ম

আমাদের স্বরচিত কবিতাগুলি

আমাদের কাছে স্তবের মতো-

 

আমাদের প্রতিটি চাওয়া, প্রতিটি পাওয়া,

প্রেম, বিরহ, ভাবুকতা, কান্না

 

প্রতিটি হাসি,

এই সৃষ্টি, এই আলো,

এই চয়ন, এই বাতাস,

এক্কেবারে শেষে সমর্পণ

 

চেতনায় ঋদ্ধ হয়,

         কবিতাযাপন…

[TheChamp-FB-Comments style="background-color:#fff;"]

আরও পড়ুন...