Skip to main content

Hello Testing

গু চ্ছ  ক বি তা

রা জী ব   মৌ লি ক

ঢেউ 

জীবন বিকিয়ে কিছুই লিখিনি

 

তোমরা চোখ খুঁড়ে জল বের করেছ

তোমরা বুক ফুঁড়ে শেকড় বের করেছ

সেসবও লিখিনি

 

লিখিনি যে নৌকায় বহর নেই

মাঝি নেই

তবু গঙ্গায় একাকী ভেসে যাচ্ছে

 

শুধু লিখতে চেয়েছি সেইসব ঢেউয়ের কথা

যারা কূলে আছড়ে পড়ার আগেই হারিয়ে গেছে ঢেউয়ে

pujo_16_sketch2

বীর

একটি মাকড়সা খুব বেশি লোভ করলে

একটি পাখিকে বন্দী করতে পারে

একটি বেড়াল খুব বেশি লোভ করলে

একটি পায়রাকে মুখে ভরতে পারে

একটি সিংহ খুব বেশি লোভ করলে 

একটি হাতি কিংবা জিরাফকে আহার করতে পারে

 

কিন্তু হে রাষ্ট্রনায়ক;

 

তুমি লোভ করলে

গোটা দেশ কম পড়ে যায়

pujo_16_sketch2

পাথর 

মাটি খুঁজতে খুঁজতে 

একখণ্ড পাথর খুঁজে পেয়েছি

 

কালো, বেঁটে, এবড়োখেবড়ো পাথর

তবু তার উপর ভর করে

নির্ভয়ে দাঁড়াতে পারি

 

পাথর অফিসে যায়

পরিবার সামলায়

 

তবু তার কালো রং ফিকে হয় না আর

pujo_16_sketch2

নেপোলিয়ন 

নেপোলিয়ন যদি আমার বন্ধু হতো

আমি ওঁকে চিকেন তন্দুরি খাওয়াতাম

ফিশ ফ্রাই জিলাপি আমিত্তি

যা যা চাইত সব কিনে দিতাম

 

বিনিময়ে ও যদি আমার বন্ধু হতো

সঙ্গে নিয়ে যেতো আমার কবিতার খাতা

আর দুঃখী বান্ধবীকে

 

আমি একটা দিন কথা না ব’লে

একটা দিন কিছু না ভেবে

 

শুধু;

সমুদ্রের কিনারে হেঁটে হেঁটে

 

নিজের পদচিহ্ন উবিয়ে দিতাম ঢেউয়ে…

pic333
[TheChamp-FB-Comments style="background-color:#fff;"]

আরও পড়ুন...