Hello Testing
ক বি তা
বাঁশি আঁকতেই কান্নায় ভেসে ওঠে নৌকামাঝি নেই চরাচরে
যতদূর উধাও আকাশবিবমিষা বিষ ছড়িয়ে ছিটিয়ে
অনেকটা যেতে হবে কথা ছিল এমনবাঁশি ও নৌকা ভুলে ছিল ওরা সৈন্য নয়কিংবা এগুলো হয়তো স্বপ্ন ছিল
যেটা রং তুলিরও মনেই ছিল না
জানালা খোলা মাঠআকাশ, বাতাস, আলো হঠাৎ প্রবেশ করেআবার বেরিয়ে আসে
দরজায় সশস্ত্র প্রহরীআমি নিদ্রাহীন করোটিগুলোকে ছড়িয়ে রাখলামতারা পদবিন্যাস শুঁকে নেবে
কিছুটা বাতাসের ভলিউম হ্রাস করুনবুকে তীব্র তাপ; ব্যথাটাও তেমন
নিরলস ছায়ার ছুটি যখন ঘোষণা করা হয়