Skip to main content

Hello Testing

ক বি তা

অ নি ন্দ্য সু ন্দ র &nbsp পা ল

অনুরাগ

মৃদু শব্দ শোনা যায়, আস্তে আস্তে

ভেসে আসে প্রবাসী প্রবাহমান

 

স্বীকারোক্তির পরোয়া নেই কোনো

যে যেমন পারে, পোশাক রাখে

ঝরে পড়ে, এমনই ঘনিষ্ঠ আঙুলে

 

এই তো যথার্থ প্রেম, সহসা স্পন্দন

যাকে মৃদু ভাষায় অনুরাগ বলে।।

 

সনেট

কেউ জানে না কে আগে এসেছিল

 

সম্পূর্ণ পথ এঁকেবেঁকে গেছে

দূরে দূরে ইতস্তত আগামী

হাঁটতে হাঁটতে কয়েকজন ক্লান্ত

 

কেউ জানে না, কেউ দেখেও নি

 

শূন্য, সংসার ও দংশন 

এসবের থেকেও অনেক দূরে

 

কখনও বৃষ্টি এলে, দেখতে পান ঈষৎ দেবতারা

যখন তুমি সরে যাও, সনেট থেকে অন্ধকারে।।

[TheChamp-FB-Comments style="background-color:#fff;"]

আরও পড়ুন...