Skip to main content

Hello Testing

ক বি তা

ই ন্দু &nbsp মু খো পা ধ্যা য়

পালক

ডুবু ডুবু সিঁড়ির উপর পা ফেলতেই
একটু পিছলে যাই
চেনা বন্ধুর নরম করতলের কথা মনে পড়ে
দুপুরগুলো পেরিয়ে গেলেই কেমন শীত শীত
আমি সেরে নেই
স্নান
মুহূর্ত এড়িয়ে
কয়েকটি চড়ুই চোখের নাগাল পেরিয়ে যায়

 

নরম রোদ মেনে নিতে শেখায়
ফুল ফোটে,
আবার কেমন ঝরে যায়।

 

শ্রাবণ

অভিমানের দিগন্তে এখন জল ঢালা হচ্ছে

জল এসে ভাসছে পেয়ালার আলোয়—

ঘরের পাশেই ছোটনদী আমাদের

তার জলে অনেক অনেক নৌকো

বাঁকানো ঘোরানো দাগ
আর
ছায়াচিহ্নের ঢেউ


মেঘ করে এলো

এলোমেলো বাতাসে
একটা দুটো হৃদয় ভিজে যাচ্ছে….

[TheChamp-FB-Comments style="background-color:#fff;"]

আরও পড়ুন...