নায়াগ্রার উত্তাল জলরাশি থেকে উঠে আসবে আমাদের বারান্দায় রোদ… সুউচ্চ মিনার থেকে আমরা শুনবো আজান এবং আলো আসবে আমাদের জড়াজীর্ণ প্রাসাদে যেন পুড়ে যায় বেহায়া বাতাস জবড়জং জরি ও জীবাশ্ম।
২
হে নদী! অশ্বারোহী আপেল গাছের রৌদ্র ছেড়ে দেবো এবং অভিন্ন ভ্রুণ, খুলে যাবে খাল খালের খোল, খৈয়াম- যেন সামনে শীত, শীতে মানুষ রৌদ্র হয় ঝরনা হয় পৃথিবীর অর্ধেক।