Hello Testing
শারদ অর্ঘ্য ১৪২৮ । কবিতা
মাঠাবুরুর সঙ্গে কথা হয়, দেখা হলেকথা শেষ হয় না।দুপ্রহর জানে, সন্ধ্যাতারা জানেজানে ভাঙা-বুকের শালবনএকটু পর বিষাদ-চিহ্ন নামে, লেপ্টে থাকে
প্রিয় মাঠাবুরুর সঙ্গে কথা শেষ হয় নাএকটু দূরেই রিসর্ট-সারি, কোলাহলধীর লয়ে শুয়ে পড়ল পিঁপড়ের দলসাপেরাও খুলে গেছে স্মৃতির ভাঁজআশ্চর্য এক ভুবন খেলা!
দেখা না-দেখার মাঝখানেহার-জিতের মাঝে দাঁড়িয়ে মাঠাবুরুঅবিরত দীর্ঘশ্বাসের উল্কি পড়ে গায়ে
পুরনো শরৎ ফিরে এলেতফাৎ বুঝিমাঠাবুরুকে একা রেখে ফিরতে গিয়েমাঝেমাঝে আত্মহত্যার কথা ভাবি আমিও