Hello Testing
ক বি তা
তোমাকে আবার দ্যাখো জড়িয়ে ধরেছিশেষ বার যেভাবে কান্নার রঙে জাপ্টে ধরেছিলে…তারপর কত যুগ খসে গেলকেমোর আশ্লেষেমুছে গেল দুপুরের বারবেলার ঢেউ…আবার তোমাকে দ্যাখো ধরেছি জড়িয়েপুরনো শাড়ির ভাঁজে ভাঁজে —কত কত অসফল মায়া লেগে আছেযন্ত্রণার অবুঝ-আকাঙ্ক্ষা কত জেগে আছেনিভে যাওয়া মায়ের শাড়িতে…!
তোমাকে নিজের মুখে নিষেকের খবর দিয়েছিগোপন দাম্পত্য-কথা শেয়ার করেছিডিজিট্যালেজড়িয়েছে পুরনো শিকড়-টান দু’চোখের মাঠেখাঁ খাঁ রোদ… পুড়িয়েছে ভেজা অনুভবক’দিনের সহ্য সহ্য খেলানিভে গেল বাউল আবেগে ডিসেম্বর !তোমাকে নিজের মুখে ভাঙনের খবর দিয়েছিগোপন সম্পর্ক-ছবি ছড়িয়েছি ডিজিট্যাল-রকেবিশ্বাস ঘাতক হ’য়ে নেমেছে কপালেখাঁ খাঁ মন ঝলসে গেছে ঈর্ষার আগুনে …