Hello Testing

ক বি তা

খু র শি দ &nbspআ ল ম

হাহাকার

সংসার সাজাতে গিয়ে যে যুবকটি কুড়িয়ে নিচ্ছে অভাব

জড়ো করছে দিনরাতের অসুখ

এমন এক ভোরবেলার কথা মনে করে সে 

সংসার ত্যাগী হতে চায়

শেষ ইচ্ছা জানাতে গিয়ে সে ভাবে

এ দেশে তার কেউ নেই

হাহাকারের ভেতর কান্না ছাড়া

 

স্টেশন

স্টেশনে নামার আগেই ঢুকে যাচ্ছি আর এক স্টেশনের দিকে

কোনোরকম সিগন্যাল ছাড়াই

অথচ কোনো টি -ব্রেক পড়লো না

উঠে এলো না কোনো বর্ষশেষের গান

লং জার্নি জুড়ে কেবল দু’জনের কথোপকথন

[TheChamp-FB-Comments style="background-color:#fff;"]

আরও পড়ুন...