Hello Testing

ক বি তা

রা জু &nbsp দে ব না থ

গাছ 

একটা স্তব্ধতা 

তার নীরব একাকিত্ব নিয়ে দাঁড়িয়ে আছে !

 

হাওয়ায় মৃদু দুলছে ওর নিবিড় পাতাগুলো ;

ওর ছায়ায় এসে দাঁড়ালে–

প্রাণের আরাম খুঁজে পাবে তুমি !

 

ব্ল্যাকহোল থেকে বলছি 

কত  আলোকবর্ষ দূরে তুমি আছো– আমি জানি না,

শুধু এই কালো শূন্যতার ভেতর একতারা বাজাই ;

আর ভাবি, তুমি শুনতে পাচ্ছো– আমার একাকিত্ব  !

 

চাঁদের নির্জনতা 

যে চাঁদ জ্যোৎস্না ছড়ায় সবার আকাশে 

সেই চাঁদের নিজস্ব ক্ষত– ওর একান্তই নিজের ;

 

খুব কাছে গেলে বোঝা যায়–

কাতটা নির্জন ওর একাকিত্ব !

[TheChamp-FB-Comments style="background-color:#fff;"]

আরও পড়ুন...