সম্প্রতি ভোজন রসিক বাঙালির এক অন্যতম প্রিয় পদ বিরিয়ানি নিয়ে হাজির হয়েছে সাড়ে ষোল আনা।কাঁসার থালা গ্লাসে সাজানো এই বাঙালির আবেগ অমৃতের চেয়ে কোন অংশে কম নয়।এ তো গেল খাবারের কথা। এবার আসা যাক রেস্তোঁরার সাজসজ্জা ও আবহে। নামের সঙ্গে সামঞ্জস্য রেখেই যেন সারা হয়েছে এই বাঙালি রেস্তোরাঁর রূপদান পর্ব। এখানকার অসাধারণ সুন্দর সাজসজ্জা,শিল্পকারুকার্য ও অভিনব আসবাবপত্র সহজেই নজর কাড়বে সকলের। অসাধারণ খাওয়া দাওয়ার পাশাপাশি এমন সুন্দর জায়গায় কিছুটা সময় কাটানো যেন সত্যিই উপড়ি পাওনা।আর এই সমগ্র পরিকল্পনা অর্থাৎ খাবারের পদ, রেসিপি থেকে শুরু করে রেস্তোরাঁর আভ্যন্তরীন সাজসজ্জা সবটুকু যিনি একা হাতে করেছেন তিনি হলেন রেস্তোরাঁর কর্ণধার শ্রী মলয় সামন্ত।এই রেস্তোরাঁর বিশেষ আকর্ষণ হল তিন ধরনের বাঙালি থালি ।
১) মনোহারী নবান্ন নিরামিষ থালি
এই থালিতে আছে ভাত, ডাল, রকমারি ভাজা, নিরামিষ চপ, তরকারি, আলুপোস্ত , পোলাও, ধোকা,ছানার ডালনা, পনির , চাটনি, পাপর, দই , মিষ্টি ও পান।
২) আহ্লাদী মুরগির থালি
এই থালিতে আছে ভাত, ডাল, রকমারি ভাজা, মাছের চপ, তরকারি, আলুপোস্ত, পোলাও, ধোকা, ছানার ডালনা, আলু দিয়ে মুরগির মাংসের ঝোল, চাটনি, পাপর, দই ও মিষ্টি।
৩) রাজকীয় মাটন থালি
এই থালিতে আছে ভাত, ডাল, রকমারি ভাজা, মাছের চপ, তরকারি, আলুপোস্ত, পোলাও, ধোকা, ছানার ডালনা, আলু দিয়ে খাসির মাংসের ঝোল, চাটনি, পাপর ,দই ও মিষ্টি।