Hello Testing

ক বি তা

গৌ র শং ক র &nbsp ব ন্দ্যো পা ধ্যা য়

কবিতার জন্ম হবে

এমন একটা দিন কি আসবে

যে কোনো রুক্ষ দিনেও

একটা কবিতার জন্ম হবে

মাঝে মাঝে বাতাসের গায়ে গায়ে থাকতে চাই

কেমন এক হা হা ধ্বনি যেন শুনি

দরজা জানলা বন্ধ হচ্ছে

যেমন তেমন

 

কোনো কিছুর মধ্যেই আর

নিমেষ নেই

কেবলই ভাঙা আর ভাঙা

এই ভাঙার পরেই শুরু হবে

নতুন দিনের কবিতা

 

একটা সময় ছিল

একটা সময় ছিল

যখন রোজই আমাদের দেখা হতো

মাঝে মাঝে মনে হতো

হয়ত এমন একটা দিন আসবে

যখন আমাদের আর দেখা হওয়ার

ফুসরত থাকবে না

 

রাস্তার মোড়ে পার্কে

অথবা লেকের জলের ধারে এক মুহূর্ত

দ্রুত পায়ে হেঁটে যাওয়া

নিরালা বেঞ্চের কাছে

সে সব আর এখন হওয়ার নয়

এখন কেবল একটা সময়

কোনো কিছুর নাগাল পেতে চাওয়া

[TheChamp-FB-Comments style="background-color:#fff;"]

আরও পড়ুন...