আমরা আবার ফিরে আসব
এক থেকে তিন হবে।
এক থেকে চার হবে।
এক থেকে এক হাজার হবে।
আমরা আবার ফিরে আসব।
আবার আমরা ফিরে আসব।
এখানে বৃষ্টির ছুটোছুটি,
আর মনের সুবিশাল সমুদ্র।
আমি চমৎকারভাবে এই সুউচ্চ ঢেউয়ের
ওপর দিয়ে এগোচ্ছি –
পাহাড় ও পর্বতমালা, পাহাড় এবং পর্বতমালা,
সমুদ্র ও নদী, সমুদ্র এবং নদী –
আলবাট্রসের ডানা খেলা করছে
প্রভাতী সূর্যোদয়ের সঙ্গে
তুষার এবং আলো কি একই জিনিস?
শিশুর ঠোঁটে গানটি এভাবেই চলতে থাকুক!
তুমিই আমার বাগান
আমার বাগানে একটি গাছ মৃত্যুমুখী।
তুমি দেখছ সেটা,
পাশাপাশি তুমি অন্যান্য গাছগুলিকেও দেখতে পাচ্ছ
যারা এখনও প্রাণোচ্ছ্বল এবং আনন্দময়।
এবং আমি কৃতজ্ঞ।
আমি জানি আমার বাগানে একটি গাছ মৃত্যুমুখী,
কিন্তু এটিকেই
আমি আমার সম্পূর্ণ বাগান হিসেবে
দেখি না
আর আমাকে একথা মনে করানোর জন্য
আমার তোমাকে প্রয়োজন।
আমাকে বলা হয়েছিল
পূর্বপুরুষের রেখে যাওয়া এই বাগানের যত্ন নিতে।
একটি বাগান জুড়ে সর্বদাই অনেক সুন্দর
এবং কিছু অপুষ্ট গাছও থাকে
যে কারণেই আমাদের
বাগানের যত্ন নেওয়া উচিত।
তুমিই আমার বাগান,
আর আমি জানি আমার একজন
মালী হয়ে ওঠাটুকু অভ্যাস করা উচিত
আমি একটি পুরোনো ও যত্নহীন বাগান দেখেছি
যেখানে চেরি আর পিচ গাছগুলো
আজও বিস্ময়করভাবে ফুলে ভরে ওঠে
সঠিক সময়মতো