Hello Testing
সেস্টিনা ফর্মে লেখা ১১টি কবিতা
তুষ
চোখ আমার কারুবাসনা হাত আমার অহংকার নাভি আমার প্রতিরক্ষাজামা আমার ঘুষ।
বাইরে কত দারুণ থাকিভেতরে পোড়ে তুষ।
হৃদয়
ভালবাসলে জ্বলতে হবেমোমের মতো গলতে হবেঅবাধ্যকে বলতে হবেআমাকে করো খুন।
ভালবাসতে হৃদয় লাগেলাগে না ফাল্গুন।
ক্যাথারসিস
লুকিয়ে থেকে বাঁচা যায় নাপালিয়ে গিয়ে বাঁচা যায় না।সামনে এসে বাঁচতে হয়বাঁচো অহর্নিশ।
সারা বিকেল আদর করিআমি ক্যাথারসিস।
লেখা
আমি তোমার কোমরে লিখিআমি তোমার গ্রীবায় লিখিলিখি তোমার পা-পল্লবেশাড়ি সরিয়ে ঘাসে।
বলে না কেউ, সবাই লেখেযারাই ভালবাসে।
সুন্দর
চাঁদ তোমাকে খুন করেছে।
নেশা তোমাকে খুন করেছে।চুম্বনের একটু পরেছুটল তিন গুলি।
যে সুন্দর খুন করেনিকী করে তাকে ভুলি?
দোষ
তোমার পিঠে মুখ দিয়েছেতোমার বুকে মুখ দেয়নিতাই কখনো হয়?
তোমার ঠোঁট জ্বলতে থাকে।
ভালবাসায় পুড়তে থাকেদোষ আমার নয়।
ঘি
রাতে মাতাল গান করেজাতে মাতাল পান করেতাতে মাতাল দান করেবোতল খুলে ঢালে ।
ঢালে কী?ভালবাসলে নিজেই ওঠে ঘি।
হাত
সকাল বেলা ভাল লাগে নাদুপুর বেলা ভাল লাগে নাবিকেল বেলা ভাল লাগে নাসন্ধ্যা হলে ভয়।
তোমার হাতে আমার হাতহোক বিপর্যয়।
সঙ্গম
সূর্য ওঠে পুব আকাশেসূর্য ওঠে মাঝ আকাশেবিকেল হলে সূর্য নামেঅস্তে নেমে যায়।
রাতে গোলাপ বলেওই সূর্য হতে চাই।
ভয়
ভয় করি না আস্ফালন ভয় করি না ছুরিকাঘাত ভয় করি না প্রতিহিংসা ভয় করি না বিষ।
কিন্তু ভয় তোকে যদি হাতটা ছেড়ে দিস।
রান্না
রান্না মানে আদর করারান্না মানে উপোস ভাঙোতেল হলুদে কী শীৎকারশরীর ভরা রান্না।
রান্না আজও সব মেয়ের আনন্দ আর কান্না।