Hello Testing
বাং লা দে শে র ক বি তা
কয়েক পা এগিয়ে আবার ফিরি দরজায়গ্যাস লাইন জানালা আকাশ সবই ছুঁয়ে দেখিচাবির গোছায় সংসার দুলে দুলে-স্থির প্রাণন এখন
বড় রাস্তায় উড়ো খই আর খুচরো পয়সার ছয়লাপসংকেতের আগুন শরীর মাপে- অদৃশ্য মায়ায়ফুলকি চলে বাতাসে
চিদানন্দ মন হিসেবের জ্বালানি যানে ঢেলেশূণ্য শতকে চোখ রাখেটায়ারের সুতো কেটে হাইড্রোপ্ল্যানিং-রাস্তা ছেড়ে এবারে সে উড়তে চায়
পুরোনো হাতঘড়িটা সংসার আঁকরেজরায়ুর দেয়ালে রাখে- মাতৃঋণ
সমস্ত মন জুড়ে ক্রমাগত ভাসতে থাকে-কিছু উড়ো খই আর সিকি- আধুলির
চিল্লার…
দুপুরের মেঝেতে এক টুকরো রোদ-কিছুটা তুলে রাখি কাউন্টার টপেসময় মত সেঁকে নেব রুটি না হয়-
ধানক্ষেতে পঙ্গপাল তাড়ায় কিছু বাঁশের রণপা-মানুষ খোঁজে তারা, ঝাঁক ঝাঁক পোকার দলসবটা খায় কৃষকের ভাঙ্গা মন আরচোখের তাবৎ আলো রসিয়ে রসিয়ে-
কয়েক জোড়া ক্ষুধার্ত পেট হঠাৎ টিপে ধরেটুটি আপ্রাণ- সমস্ত সংসার দাঁড়ায় রণ পায়েবাঁচার লড়াই- ঝাপিয়ে জোড়দার
রোদে ফুলতে থাকে-ক্ষিদের রুটিসময়মত