Hello Testing
ক বি তা
ফুলের বাগান দেখে ভয় করেঈশ্বরের সাথে কথা বলিফিসফিস ফিসফিস করেহাওয়া ওঠে হাওয়ারা ছড়ায়…
গোপন রাস্তা খুঁজিঅন্ধকার সরু হয়ে আসেআমাকে পেঁচিয়ে ধরেসরীসৃপ তারা ফুটে ওঠে…
গুহার মধ্যে ঢুকিভেজা ও গভীর শূন্যে গর্ত নেমে যায়ঈশ্বরের কানে কানে বলিহাওয়া ওঠে হাওয়ারা ছড়ায়…
দূরত্ব গভীর হচ্ছে…
কথা বলতে ভয় করছে তাই
ঠোঁট নাক চাপা দিয়ে আছি…
দূরত্ব মৃত্যু মাপছে
ছিপখানি তের ফুট দূরে…
এইমাত্র ধুয়ে ফেলি সব
শ্মশান পোড়ার গন্ধ
মৃতদেহ উড়ছে হাওয়ায়…
দূরত্ব সময় মাপছে
ক্রমশ কী সরীসৃপ হয়ে যাচ্ছি নিজে
সুড়ঙ্গ গভীর হচ্ছে
ঢুকে যাচ্ছে মন মুখ মাথা
আকৃতি পাল্টে যাচ্ছে রোজ
গিরগিটির লেজ অধিক
স্পষ্ট হচ্ছে
র্যাটেল স্নেক
হ্যান্ড ওয়াশের নীচে একটু পাল্টে যাওয়া যামিনী রায়ের
ছবিগুলি…
ফোস্কা পড়া,গরম জলের ধোঁয়া
এর ওর গলা নিয়ে
ছুটে যাচ্ছে রোজ…