Skip to main content

Hello Testing

ক বি তা

ম ধু সূ দ ন   রা য়

পরিবার সিরিজের কবিতা

বাবা

খিদে এক আশ্চর্য বস্তু!
গোপনে গোলামি করতে না পেরে বুভুক্ষু হয়ে রাত কাটাচ্ছে বাবা
আমরা বোধের পাশে অকিঞ্চন বাবার মন মেলাতে পারি না 
ঈশ্বর এখন বাবার শরীরে বাস করে
সংকীর্ণ সময়ের পাশে দাঁড়িয়ে থাকে প্রথামাফিক দুঃখগুলি

মা

ফিকে হয়ে যাওয়া সংসারযাপনে মা সেলাই করছে যাবতীয় জীর্ণতা
আর আমি ভাঙা কুলোর দড়ি বাঁধতে বাঁধতে বুড়ো হয়ে যাচ্ছি।
মায়ের বয়স বাড়ে, আনুপাতিক হারে সাংসারিক জোড়াতাপ্পি বাড়ে।
মায়ের শীর্ণ হ‌ওয়া হাতের তালুতে ফুটে ওঠে মানচিত্র। মেলাতে মেলাতে
ভাতের গন্ধে ভরে ওঠে ঘর, আমি ওম খুঁজে পাই চোখের কোণে,
দুঃখভরা নদীর আদিগন্ত জুড়ে খেলা করে অবিরাম পতন
[TheChamp-FB-Comments style="background-color:#fff;"]

আরও পড়ুন...