Skip to main content

Hello Testing

শারদ অর্ঘ্য ১৪২৮ ।  কবিতা

অ রি নি ন্দ ম &nbsp মু খো পা ধ্যা য়

পুজো

 

ঘরময় ম ম করছে তোমার গন্ধ

 

কতদিন

মাপা হয়নি রক্তচাপ… অক্সিজেন… আলো

 

এসবই বাস্তব…

 

শুধু অবাস্তব তোমার গন্ধটা

 

 

আজও রাত হয়ে গেলো

তোমার ঘরে নীলচে আলো জ্বলছে

 

আজ তাঁর পুজো

 

অথচ সাদা রজনীগন্ধাটুকু ছাড়া

কেউ নেই তোমার কাছে

… মাতৃরূপেণ সংস্থিতা

[TheChamp-FB-Comments style="background-color:#fff;"]

আরও পড়ুন...