বৃষ্টির সন্ত্রাস নিয়ে বোলো পাখি এ-শরীর ভেসে উঠেছিল সে যেন না ভুলে যায় কাচের দরজা ঠেলে আরো এক কাচের দরজায় ধাক্কা খাওয়া ইহুদির কালো অশ্রুপাত ঘটে গেছে রক্তপাতে ডুবে গেছে কত কত ডানাদের নাভি
শার্সির রোদেলা রাখা হামারসিয়ার ক্ষতমুখে বোলো ক্ষত নক্ষত্র হবার ইচ্ছে অলিরিক গোপনে লিখেছে
পুরুষ
মাইহার ঘরানার ট্রাজেডি ওগো বন্দিশের গর্ভ থেকে জন্ম নিয়েছো কৃপাবশত অবস্থান করছ জলে বিভূতিতে
প্রতিক্রিয়ায় আমার এই ভাড়াবাড়ি বিষন্ন হয়েছে ভূমিহার বৃষ্টিতে ভিজেছে গোলাপের খেতে ছুটোছুটি করেছে বিদ্যুৎ