দৃশ্য
ছায়াকে হারিয়ে হারিয়ে আবারও সেই ছায়া খুঁজে নিচ্ছি ক্রমশ
মৃত সাপ উঁকি মারে আকাশের একোণ
ও- কোণ থেকে
কৌণিক দূরত্ব বরাবর যে সমস্ত নীল পাখিরা
ডানা ঝাপটিয়ে ভেঙে দিয়েছিল শিকল
ভাঙার খেলা,
দূরে, খুব দূরে
সরে যাচ্ছে আজ
ধীরে ধীরে মৃত্যু আর জীবনের উপসংহার;
আলো ক্রমশ এদিকে ফিকে হয়ে এসেছে এখন
বাতি জ্বালাই। নিভে যাক বরং
আলো আর আগুনের তফাৎ।