Skip to main content

Hello Testing

কো থা য়  কি

বইপৃথিবী

তরুণ কবি সায়ন ভট্টাচার্য সম্পূর্ণ নিজের উদ্যোগে গড়ে তুলেছে আস্ত একটা লাইব্রেরী। আমরা তাঁর মুখ থেকেই শুনব তাঁর স্বপ্নের কথা…

‘বইপৃথিবী’ – আমার নিজস্ব লাইব্রেরী। তবে এখন থেকে সেই লাইব্রেরীতে আমি একা পড়াশুনা করবো না – সমস্ত ছাত্র-ছাত্রী ও বইপ্রেমীদের জন্য লাইব্রেরীর দ্বার আমি মুক্ত করে দিচ্ছি । তারা বিনামূল্যে Reading এর জন্য ব্যবহার করতে পারবে এই লাইব্রেরী।

সাহিত্য , সমাজ বিজ্ঞান সমাজবিদ্যা, শিল্পকলা ও নাট্য সাহিত্যের পাঠ করার মতো যথেষ্ট বইপত্র আছে। বইপত্র আমি আরও ভবিষ্যতে জোগান দেবো ছাত্র ছাত্রীদের জন্য।

সংস্কৃতির পরিচয় ও সময়ের ভাবনা চিন্তা বইয়ের সাহায্যেই জানা যায় । বইকে ভালোবাসার কারণগুলো হয়তো আমাদের তরুণ প্রজন্মের কাছে তুলে ধরা হয় না। শিক্ষা একটা বেগবান গতিধারা – কোনও মহামারি কিংবা লকডাউন তাকে প্রতিরোধ করতে পারবে না।

এই মাস থেকেই শুরু হয়ে যাচ্ছে দুটি পাঠচক্র – নাট্যপাঠচক্র, সংস্কৃতিবিদ্যা পাঠচক্র।

[TheChamp-FB-Comments style="background-color:#fff;"]

আরও পড়ুন...