Hello Testing

ক বি তা

প্র সে ন জি ৎ &nbsp দা শ গু প্ত

পরশু

আমাকে নিঃসঙ্গতা শেখাও, মহাদ্রুম!

 

শেখাও সালোকসংশ্লেষ, 

অলীক পর্ণমোচন…

 

দ্যাখো, আমিই সেই উন্মাদ – 

 

কুঠার হাতে শতাব্দী পেরিয়ে 

ফিরে এসেছি মায়াবী অরণ্যে…

 

গৌড়সারং

ছেড়ে যেও না, রহো সাথে

 

হে অনাহত ধ্বনিচক্র,

নিহিত ধারাপাত, মূর্চ্ছনার-

 

সুচারু সান্নিধ্যে ব্রহ্ম খুঁটে খুঁটে

এই শব্দ, এই নৈঃশব্দ্য এই সুর তাল লয়

 

নৈবেদ্য সাজাই, রক্তমাংসে- 

অতঃপর, তৃপ্ত হও

 

ছেড়ে যেও না, ঈশ্বর আমার

[TheChamp-FB-Comments style="background-color:#fff;"]

আরও পড়ুন...