অমলতাস
আমার সহজ সরল প্রেমিকা যে ভালো রাজনীতি-সমাজনীতি বোঝে না, ভীষণ সিওর আমাদের বিয়েটা হবে। সে একদিন জানালো, আমাদের একটা বাড়িও হবে। ‘অমলতাস’; দুয়ারে লেখা থাকবে। সদর দরজায় মাধবীলতা। ছোট্ট একটা লাইব্রেরী মতো। একটা আরাম কেদারা। রবিবার রবিবার বন্ধুরা আসবে। গান কবিতা হবে। দোতলায় মস্ত একটা ব্যালকনি; যেখান থেকে আকাশ দেখা যাবে অনেকটা…
আমার সহজ-সরল প্রেমিকা যে ভালো রাজনীতি-সমাজনীতি বোঝে না, স্বাভাবিক ভাবেই বোঝে না কিভাবে একটা দেশ জাহান্নামে যায়। সে কেবল জানে ঝড় এলে কিভাবে ঘর আগলে রাখতে হয়।