ছেড়ে যাবার কারণ যদি তোমায় বলে যাই, তাহলে — যারা রোজ একটা অপরাধের মঞ্চে তোমাকে নিয়ে সংলাপ বাঁধে; তাদের তুমি চিনে যাবে সহজে।
আমি চাইনা তাদের ছবি এঁকে রাখি তোমার চোখের সামনে। যদি এঁকে রাখি – তুমি কখনো মানুষ চিনতে পারবেনা। মানুষ চেনার বোধের জন্য ধ্যানে মগ্ন হও, দেখবে– তোমার কথা উড়ছে একটা হাসির আড়ালে, তোমাকে নগ্ন করে রেখেছে গোপনে।
তাদের চোখ থেকে তোমাকে ফিরিয়ে আনতে পারব না আমি কখনও তোমার কৃষ্ণ হতে পারব না দ্রৌপদী…