Hello Testing

ক বি তা

ম ধু ছ ন্দা &nbsp মি ত্র &nbsp ঘো ষ

গোপনতার দোহাই দিয়ে…

কিছু কথা গোপন ছিল 

কিছু কথায় অপার মুগ্ধতা 

অস্থির প্রার্থনা কিছু

কিছু বিকল্প ভালোবাসাবাসি

 

প্রকাশেও অপ্রকাশ থেকে যায় 

যাবতীয় ইশারা সমন্বয়  

অকারণ গোপন সখ‍্য

ভালোবাসার ভান 

 

গোপন পরকীয়া গল্প জমায়

শোনায় অন্য গান

এতো ভারি সহজ খেলা 

যাযাবর মন

[TheChamp-FB-Comments style="background-color:#fff;"]

আরও পড়ুন...