Hello Testing
ক বি তা
উৎসর্গ – সের্গেই আক্সাকভ
সদাগর ছুটে যায় কেয়া ফুল নিয়েছোট সেই মেয়ে কবে আগুনের হবেকুঠুরিতে তেল নেই নেই কোনো দাসীকাঠ হয়ে পুড়ে গেল সাদা বেনারসী
সদাগর ছুটে যায় কেয়া ফুল নিয়েভোরের আকাশ কবে শিকল জড়াবেরূপের ডালিটি তার শুধু খোয়া যায়মীনের আলোতে পার হলে দয়াময়
সদাগর ছুটে যায় কেয়া ফুল নিয়েবুকের ভেতরে তার বুনো আলো তুলেছুঁয়ে দেয় শিলাগুলো মহলের পাশেধুধু করে ফল সব না বলা সুবাসে
সদাগর ছুটে যায় কেয়া ফুল নিয়েসবুজের গানগুলো একাকার হলেছোট মেয়ে কাছে গেলে চুমো দেয় বকেধবধবে হাত গেলে পাথরের শোকে
সদাগর ছুটে যায় কেয়া ফুল নিয়েবিনি ঘোড়া ঘোরে তাই ঘাসেদের বুকেখাবারের দেশে খোঁজো মড়কের গুণবিবেচনা তুলে দিয়ে কেটেছ ফাগুন
সদাগর ছুটে যায় কেয়া ফুল নিয়েকাটে রাত সব শেষে আঘাত কুড়িয়েমহলের গায়ে তাই লাল লাল দাগচোখে ফুটে ওঠে দেখি আগুনে পরাগ
সাপের ছায়ার কাছে ফুরিয়ে এসেছিচলে গেলে তামা নিয়ে বালোচেম দূততুমি কি ভুবন সেই দূষণে ডাহুক?নেমে এলে জালা নিয়ে রুদাগির মুখ
উটের আহত পায়ে ঘুঙুর পচেছেফুরিয়ে এসেছে ধূপ সকালের ঘাটেমনের মেবারে আজ ছায়া লেগে আছেজলের মরুতে তাই টোকা মেরে নাচে
রাতের সুরের কাছে শুনেছি বাগেশ্রী রঙ থেকে তুলে দেখি বোকার তরজাতুমি কি এখনো সেই দূরের ডাহুক? ঋতুদের দোষ নিয়ে তুলেছ ঝিনুক
মড়ক লেগেছে খুব টান টান হয়েরেঢ়ির তেলের কুপি পড়েছে হঠাতশিশিরে ভেজানো নখ গরমের কাছেকুবাতাস নিয়ে জানি হয়েছে ছোঁয়াচে
দোকানে দোকানে খুব ছবি হেসে যায়রুটির আগুনে ঘামে মানুষ উনুন তুমি কি এখনো সেই কাচের ডাহুক?উড়ে যাবে জেনে বুঝি ফেরালে চিবুক