Skip to main content

Hello Testing

ক বি তা

সৌ র ভ   ব র্ধ ন

বিরামহীন

বহু বসন্তের স্বভাব আমি

একত্রিত করেছি; যুবক-কোণের ডিগ্রি

মেপে মেপে পাঠিয়েছি একের পর এক

স্মৃতি–

তুমি সইতে পারোনি, সইতে পেরেছো

জাজ্বল্যমান চলে গেছো

ফিরে এসেছো শুক্তির মতো

 

ভরা চুলের কেরাটিন অথবা সমস্ত

পর্যায়ে আমি টগর গেঁথেছি তোমার

 

তুমি আমার এমন প্রাচীন আমি নই

তুমি অনন্ত-

মাটির মতো ডুবজলে পাওয়া থই

 

হিম হয়ে ছিল লম্বা বোঁটাটি, বিরামহীন

বসতির মতো অনায়াস এক সখ্য

আমি ভাবি আর কার চোখ পথমধ্যে

কুড়োয় এমন সম্ভোগ!

 

[TheChamp-FB-Comments style="background-color:#fff;"]

আরও পড়ুন...