Skip to main content

Hello Testing

ক বি তা

নি শী থ &nbspষ ড়ং গী

সম্পর্ক

যেভাবে সম্পর্কসব পরিযায়ী পাখিদের মতো
অনেক দূরের থেকে উড়ে উড়ে আসে
যেভাবে ঠোঁটের নিচে অলৌকিক বাসাটি ঘনায়
ঋতুর বৈচিত্র্যে আর সময়ের সম্ভাবনায়
তার পাশে পেতে রাখা সতর্ক আগুন

 

চলে যেতে যেতে শুধু একবার একান্তে ভাবুন
ঢেউ সরে গেলে কিছু উদাসীন নুড়ি ও ঝিনুক
স্রোতের আকাঙ্ক্ষাটুকু আগলে আগলে রাখে
আশ্রয় শব্দের পাশে যেভাবে আর্তি ফুটে থাকে

 

শাখায় পাতায় দেখো নির্ভরতা বৃষ্টি হয়ে ঝরে
দৃষ্টির আড়ালে দৃশ্য কতো কতো জন্ম ধরে রাখে
সম্বলহারানো মেঘে বিপর্যয়-স্ফুরিত বিদ্যুৎ

আর সব কাহিনীরা মৃতকল্প, অস্বচ্ছল, আংশিক, অদ্ভুত…

আরও পড়ুন...