Skip to main content

Hello Testing

ক বি তা

অ নু ক্তা &nbspঘো ষা ল

আমার শহর

এই শহরই শেখায় আমায়
উজার করে বাসতে ভালো।
এই শহরেই বসত করে
স্বাধীন ভোরের নতুন আলো।

এই শহরের রাজপথে রোজ
বাঁচার শ্লোগান হচ্ছে ফেরি।
চোখের মশাল ফেলছে ছিঁড়ে
আঁধার রাতের শক্ত বেড়ি।

এই শহরই আমার আপন
এই শহরই আমার চেনা
এই শহরে তোমার আমার
মেরুদন্ড যায় না কেনা।