Skip to main content

Hello Testing

ক বি তা

নী লা দ্রি &nbspদে ব

তৃতীয় পরিসর 

পিঠ ঠেকে নয়, দেওয়াল ভেঙে 
স্বরের মাত্রা ঘন হয়ে এলো 
স্বাভাবিক বধির চেয়ার 
দাঁত নখ পা ও মাথা 
মণ্ড গড়ে নতুন কোনও ছাঁচ 
না স্বভাবজাত, উত্তরবাহী
আলো হাতে তৃতীয় পরিসর 

১২৩, ২১৩, ১৩২, ২৩১, ৩২১, ৩১২…
মব মৃত্যু গ্রাফিতির সম্ভাবনা সূত্র 
অজস্র ঝুলে আছে
অপটিক কোশ যতটা দাহ্য, 
অন্য ইন্দ্রিয় স্পর্শেও 
এক মিছিল হাজার মিছিল 
হাজার মিছিল এক মিছিল যাচ্ছে

হলুদ বিচার সমান্তরাল, দাঁড়িপাল্লা হয় 
গঠন ও তন্ত্রে পলেস্তারা উঠে আসে 
খুব ভুল কিছু সামান্য ঠিক হতে গিয়েও 
পিছলে যাওয়া এক একটি তুচ্ছ 
যেভাবে বিরাট হয় দৈর্ঘ্য ও প্রস্থ 
বিন্দু পরিমাণ উলম্ব দীর্ঘ পথের শেষে 
ভূমি ক্ষেত্রফলে যতটা আয়তনে খসে
ঠিক এক আলো, তীব্র, দৃষ্টিপাতে 
বুজে রাখুন, সংস্কার চলছে 

অক্ষ নেই, কেন্দ্র, প্রান্তিক বলে যারা 
শ্বাসের শব্দ পায় নিরক্ষীয় ঢালে
প্রতি ও প্রত্যেকে সা থেকে সা পর্যন্ত 
মানুষ বন্ধনে 
স্যাটেলাইট ভিউ জানে সামান্য ছোপদাগ
সূক্ষ্মতর, গেঁথে যায় মাথায়, ল্যাজায় 
রিফু প্রয়োজনে, স্বাধীন ছিট কাপড়ে
এবং ব্যান্ডেজে লেগে থাকছে চিকিৎসা, গিঁট