Skip to main content

Hello Testing

ক বি তা

পৃ থা &nbspচ ট্টো পা ধ্যা য়

আমি মেয়ে

অগ্নিবাহিকা আমি
আগুন লুকিয়ে রাখি
দরকারে দাউ দাউ জ্বলি
ছিন্নমস্তা, কালী
ছারখার করে দিই লালসার জিভ
মাংসলোভী নরকের কীটেদের

ভোরের শিউলি আমি
তোমার উঠোনে ঝরে থাকি
সাজি ভরে তুলে নাও আমাকেই
দেবতার চরণের ফুল

যদি ভাবো আমাকে ধর্ষণ করে পার পাবে
জেনো তবে আমিই ত্রিশূল
মায়ের চোখের জল আমি

উত্থিত উলঙ্গ তুই কাছে আয়
আমিই পৃথিবী
যোনির ফাটলে ভরে নিয়ে যাব তোকে
অনন্ত নরকে
শুধু তুই অপেক্ষায় থাক