ফ্যা শ ন
অনুক্তা ঘোষাল
বড়দিনের ফ্যাশন
এই প্রজন্মের ছেলে-মেয়েরা নিজের ‘লুক’ নিয়ে যে খুবই সচেতন তা বলার অপেক্ষা রাখে না আর তাই উৎসবের দিনে নিজের ‘লুক’ অক্ষুণ্ণ রাখতে সঠিক ফ্যাশন বেছে নেওয়া খুবই জরুরি। উৎসবের দিনগুলোয় কখনোই স্টাইলের সঙ্গে কম্প্রোমাইজ করা যায় না। তবে বড়দিনে ও শীতের উৎসবের সঠিক ফ্যাশন বেছে নিতে প্রয়োজন কিছু ছোটখাটো পরিবর্তনের। এই ছোটখাটো পরিবর্তনগুলোই আমাদের সামগ্রিক ফ্যাশনে এনে দিতে পারে বিরাট তফাত। আর এর জন্য প্রচুর পরিশ্রমও বা অর্থ ব্যয় কোনটাই করতে হয় না।
শীতের উৎসব বড়দিনের এই সুন্দর সময়ে একটু গাঢ় উজ্জ্বল রঙে নিজেকে সাজিয়ে তুলতে ইচ্ছে করে।কারণ উৎসবের রঙ মানেই উজ্জ্বল রঙ। কারণ উজ্জ্বল রঙের নিজস্ব একটা গ্ল্যামার আছে। বিয়ের অনুষ্ঠান হোক কিংবা অন্য কোনো পার্টির আমন্ত্রণ, উজ্জ্বল রঙের পোশাকই অনায়াসে নজরকাড়ে সকলের। তার সঙ্গে অবশ্যই জরুরি সঠিক মেকআপ ও পারফেক্ট অ্যাকসেসরিজ। যেমন উজ্জ্বল জমকালো পোশাকের সঙ্গে সবসময়ই মানানসই হালকা ছিমছাম অ্যাকসেসরিজ ও পারফেক্ট নুড বা নোক মেকআপ লুক। যাতে আমাদের গয়না ও পোশাক একে অপরের পরিপূরক হয়ে ওঠে।
উৎসবের দিনে প্যাস্টেল রঙের পরিবর্তে অন্যান্য গাঢ় ও উজ্জ্বল রঙ যেমন কালো, লাল, ওয়াইন, গাঢ় খয়েরি, বটলগ্রিন, রয়াল ব্লু, নেভি ব্লু-এর মতো রঙ বেছে নেওয়াই শ্রেয়। এইসময়ে এথনিক হোক বা ওয়েস্টার্ন টুইড, কটসউল, কর্ড, সিল্ক, সার্জের মতো মেটিরিয়ালের পোশাক পরা যায় অনায়াসে। হাউজ পার্টিতে অবশ্যই পরা যেতে পারে রিপড জিন্স। তার সঙ্গে পছন্দসই অফ শোল্ডার টপ অথবা ডার্ক কালারের শিমার টপ। এথনিক অপশনে বেছে নেওয়া যেতে পারে ডিপ ব্লু বা মাল্টিকালার ভি নেক সালোয়ার স্যুট।
মডেল: অনুক্তা ঘোষাল
পোশাক: সুতপা মজুমদার দে (হিজিবিজি বুটিক)
গহনা: সৌমি মুখার্জী, স্নেহা মুখার্জী (শ্রীরাধা: দ্যা জুয়েলারী কালেকশন বাই মুখার্জীস)
ছবি: খুশি দাস