Hello Testing

দু টি ক বি তা

নি শী থ &nbspষ ড়ং গী

দিগন্ত

ভাসিয়ে দিয়েছো এক আশ্চর্য দিগন্ত
তাকে রক্ষা দিতে দিতে জীবন চলেছে নীল ছুঁয়ে

 

নীল বড়ো দুঃখবাজ, মাথা ফুঁড়ে জাগায় কুয়াশা
দূরগামী; তবু তার নিভৃত আগুনে ছায়াঘোর–

 

কেন যে দূরত্বে এতো সন্ত্রাস ফুটেছে রক্তিম!
কেন যে শাখায় মৃদু রোমাঞ্চের‌ রঙ লেগে থাকে!

 

বুঝতে বুঝতে এক একাকী জীবন দুলে ওঠে…

 

ভাসিয়ে দিয়েছো এক অনন্তের রাত
তাকে ভেবে টের পাই রক্ষা শব্দ কী ভীষণ ভারী!

 

বুকের আর্কাইভে কিছু ক্লোরোফিল রেখে দেওয়া
ছিল অবশ্যম্ভাবী আর একান্ত জরুরি…

আরও পড়ুন...