ফ্যা শ ন

অনুক্তা ঘোষাল

anukta

বিয়ের গয়নার নজরকাড়া কালেকশন...

শীতকাল আর বিয়ে উভয়ের মধ্যেই রয়েছে নিবিড় সম্পর্ক। বিয়ের মরসুমে পোশাক থেকে গয়না,কনের সামগ্রিক সাজগোজ নিয়ে পরিকল্পনার অভাব থাকে না। কোন দিন কোন পোশাকের সঙ্গে কেমন গয়না পরা হবে তা নিয়েও চলে অন্তহীন চিন্তাভাবনা। তাই বিয়ের অনুষ্ঠানের তিনদিনের সমস্ত প্রস্তুতি ও পরিকল্পনা চলে কয়েক মাস আগে থেকেই। কারণ সময়ের সঙ্গে তাল মিলিয়ে ফ্যাশনেবল আউটফিটের সাথে চাই নজরকাড়া গয়নার কালেকশন।

বর্তমানে সোনা-রুপোর আকাশছোঁয়া দামের মধ্যেও পছন্দের গয়না কেনাকেটায় এসেছে নানা বদল। বাঙালির বিয়ে মানেই লাল বেনারসি আর সোনার গয়না। বর্তমানে কনের আউটফিট আর মেকআপের সাথে গয়না সিলেকশনের ক্ষেত্রেও এসেছে কিছু বেশ কিছু পরিবর্তন। প্রথাগত ও গতানুগতিক সাজগোজের পরিবর্তে বিয়ের সাজে এসেছে খানিক তারতম্য। বিয়ের রাতে কনের প্রতি সকলের ভালবাসা যেমন উপচে পড়ে, তেমনি কনের গায়ে কেমন গয়না রয়েছে, সেদিকেও নজর থাকে অধিকাংশের।

তাই বিয়ের কনের জন্য মানানসই গয়নার কালেকশনের খোঁজ দিল বর্ধমানের সুপরিচিত ও বিখ্যাত গয়নার প্রতিষ্ঠান এস.পাল এন্ড সন্স্ জুয়েলার্স।
এস.পাল এন্ড সন্স্ জুয়েলার্স-এর কর্ণধার সঞ্জিত পালের এর মতে বিয়ের জন্য কেনাকাটা করার সময় ব্যবহার যোগ্য, সবসময়ে গায়ে পরার মতো, ঐতিহ্যবাহী ও স্টাইলিশ ডিজাইনের গয়না কেনার দিকেই বেশি নজর রাখা প্রয়োজন। এক সময় বাঙালি কনের হাতে শোভা পেত অমৃতপাকের বালা, মকরমুখী বালা ও অন্যান্য সাবেকি গয়না।

তবে বর্তমানে বিয়ের কনেরা হালকা স্টাইলিশ গয়নাই বেশি পছন্দ করে। যেমন এখন বিয়ের কনেরা হাতে পরতে পারে হালকা চূড়, চওড়া শাঁখা বাঁধানো, পলা, নোয়া, চওড়া গ্লাস চূড় ও ফ্লোরাল ডিজাইনের রতনচূড়। এর সাথে আঙুলে পরতে পারে ফিউশন আংটি। এর সাথে গলায় একটা গলাভরা নেকলেস ও একটা লং প্যাটার্নের সীতাহার আর মাথায় টিকলি ও নাকে হালকা নথ পরলেই পরিপূর্ণ হয় বিয়ের কনের সাজ।

অলংকার: এস.পাল এন্ড সন্স্ জুয়েলার্স,

সঞ্জিত পাল (কর্ণধার),

ঠিকানা: ৩ নং জুহুরীপট্টি,রাজবাটি, পূর্ব বর্ধমান, পিন– ৭১৩১০৪, মোবাইল নম্বর– ৭৭৯৭৭৩৭৭৯০

মেকওভার: প্রফেশনাল মেকআপ আর্টিস্ট ও বিউটি থেরাপিস্ট সুহীরা ব্যানার্জি (এথিনা বিউটি পার্লারের কর্ণধার)

মডেল: অনুক্তা ঘোষাল

ছবি: খুশি দাস

স্থান: হোটেল আর. জে.