Skip to main content

Hello Testing

দু টি  ক বি তা

স প্ত শ্রী &nbsp ক র্ম কা র

saptarshi

পার্বণ পাহারা

প্রতিবাদী কবিতায় সংঘর্ষ অনিবার্য,
কবির আত্মক্ষয় এক আশ্চর্য দুঃখ!
কবিতার সব্যসাচী কখনও মানবতা
বিরোধী শব্দ লেখে না,
জন্মদিনে মা-এর বানানো
পায়েসের বাটিতে দেখে—
পুরো পৃথিবী

এরপর,
স্বয়ংক্রিয় উৎসব ভেবে
ছড়িয়ে দেয় কবিতা
লিফলেটে…

 

পতনের কোনো শব্দ হয় না

বসন্তের পাতাগুলি শুয়ে আছে
পাপেটের মতো,
কিন্তু ঘিলুতে জমা প্রশ্নরা
ছুঁতে চাইছে
কবিতাগুচ্ছ, দাহ্য পরম্পরায়
জর্জরিত ভিটামিন-ডি-র নিঃশব্দ প্রতিবাদ

কেমিস্ট্রি ক্লাস ফাঁকি দিইনি কখনও,
গা ঘেঁষে যেদিন অ্যাসিডের বোতল
পড়ে গিয়েছিল—
হাত দুটো নীরবে গ্রাস করেছিল ভয়,
ছিল না কোনো তামাশা

ওইদিন বাবা বলেছিল—
পতনের কোনো শব্দ হয় না