এই যে হাত গুটিয়ে গুটিয়ে ম্যাপ আঁকছি। তা তোমার আগেই বোঝা উচিত ছিলো যে ধামাচাপা দেওয়া শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপে লকলক করে জিভচেরা নদী। গলানাঙ্কের সূত্র মেনে দেওয়াল জুড়ে যে কাফন আঁকতে শুরু করেছিলে, তা এখন ব্যাঙেদের স্বমেহনে ছিঁচকাদুনে বর্ষাকাল জানালা পেরিয়ে চলে গেছে দূরে, দূরের কোনো দম্পতির রাইজোম্যাটিক স্তরে। অথচ বাঁশি কেমন দেখো। রাই চিনে চিনে আর ঘাট পেরোতে পারেনা!