Hello Testing

ক বি তা

নাসির ওয়াদেন

nasir

কথন


এ-ভাবে নিজেকে বেঁধে রাখে আত্মবোধ
তন্ময় পাহাড়ের ঢালে কিছু মর্যাদার মেষ চড়ছে
হয়ত ওদের খুরের আঘাতে চূর্ণ-বিচূর্ণ হবে
স্বপ্নে-আঁকা ভবিষ্যতের উপাদান।

নিজেকে খনন করতে করতে খুঁজে নিচ্ছিলাম
পোড়া জীবনের খণ্ড খণ্ড সত্তাগুলোকে।


প্রেমের কবিতা লিখতে গেলেই রাজনীতির কথা আসে
আজকাল রাজনীতির সংজ্ঞায় প্রতারণা,
সময়কে কাঠগোড়ায় দাঁড় করিয়ে দাঁড়িপাল্লায়
ওজন করলে চির-সময় উঠে আসে
যা লিখি তা জীবনের জন্য, যা লিখতে পারিনি
তাও জীবনের জন্য

জীবনের ক্ষরিত স্বপ্নগুলো মায়ার জলে ভেজানো
জল ঝরে গেলেও শুকিয়ে যায় না,

কিন্তু, সেই জলদাগ মুছতে পারিনি এখনও।