Skip to main content

Hello Testing

ক বি তা

সু শো ভ ন   দ ত্ত

অতল

সূর্য উঠবে, চারদিকে সাজো সাজো রব—

বর্ণে বর্ণে অপূর্ব ছটা
ছুঁয়ে যাবে সাগরের জল,
হে অতল, তোমার ওই হাত

 

আমার এই স্লেটে রাখো,
যদি রাত্রি ভাঙে …

 

রাতের ব্যথারা জেগে থাকে

সকালের পাতার ছায়ায়

 

স্পর্শ

সুর থেমে গেছে,
অন্ধের মতো ছুঁয়ে ছুঁয়ে দেখি অনন্ত—
যদি

একদিন

খুব ভোরে বেজে ওঠে

পুরোনো কলের গান…

 

[TheChamp-FB-Comments style="background-color:#fff;"]

আরও পড়ুন...