Hello Testing

ক বি তা

চন্দন চৌধুরী

chandan

সন্দেহতিথি

মরে যাওয়া মানুষটিকে সন্দেহ করুন

তার আশপাশের ডালপালা, মাটির মাস্তুল নিয়ে প্রশ্ন তুলুন
দেখুন তার মস্তিষ্কে সমস্ত জগৎ
তরমুজের আয়ুগুলি হাসাহাসি করছে

এখনও তিনি প্রশ্ন রাখেন বেহিসেবি, অপ্রস্তুত
ছায়াব্যবহারে

আমাদের রক্তের দানায় স্বয়ংম্ভু তিথিতে
তিনি ফানুসের লাল চিৎকার

দয়া করে মরে যাওয়া মানুষটিকে সন্দেহ করুন
এবং দেখুন
এখনও তরকারিতে বিদেশি লবনই পছন্দ তার


ছায়াহীনতা এক ধরনের অনুষঙ্গ

আমার মতো কিছু গাছের ছায়া থাকে না
আর তুমিও খুঁজে বেড়াও ছায়াহীন বৃক্ষের ফুল-ফল
তার পাপড়িবিন্যাস কর, পরখ কর রসাল কোয়ার মিষ্টতা
গাছে কোনো পাখি বসলে তার সঙ্গে কথা বলো
কোনো পাতা ঝরে গেলে কর শশ্রূষা

আমার মতো কিছু মানুষের অতীত থাকে না, ভবিষ্যতও না
শুধু বর্তমান
হৃদয়বিশারদগণ ছায়াহীন গাছের বর্তমান নিয়ে কী ভাবছেন
তা এখন গবেষণার বিষয়

যেহেতু তুমি বসতে চাইছ ছায়াহীন গাছের ছায়ায়

One Response

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *