Hello Testing

ক বি তা

পিন্টু পাল

pintu_pal

দিন

কি ধারাবাহিকভাবে ফুটে রয়েছে চাঁদ! 

যেন ভোরাই-পুকুরের জলে স্থির যৌবন

ধরে রেখেছে চারপাশ

একা তার অগোছালো রোদ 

 

চলে যাওয়ার মতো আমি—

অথবা সোনাঝুরি বিকেল 

 

নদীকে বলেছি— আর? 

 

দ্যাখো

 

এই দু:খ

ক্রমশ

অভ্যাস হয়ে গেছে

 

মুখ

রাত আটটা টু দশটা

দশটা টু বারোটা

বারোটা টু দুটো

 

ঈশ্বরের কথা ভাবতে বসলে 

বারবার চোখে 

জল পড়ে

 

কেন না, এই রাতে

মায়ের মুখ অন্ধকারে

অবিরল গাছ

 

সারাদিন হাড়ভাঙা 

খেটে 

 

আমার মা 

 

এতক্ষণে 

 

ঘুমিয়ে পড়েছে

One Response

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *