Hello Testing

ক বি তা

সোনালী ঘোষ

sonali

কালকূট

বিষাদে গেয়েছ যদি বিরহের গান

আহা আগুনের তাত…

তুমি সঙ্গ?

ধূসরতা সেসব; অশীতিপর ব্যথা।

তবে কি ঝুটমুট উপাসনা!

তবু ভয়

যদি দেবতা বিপন্ন হয়…

অস্ফুট শ্বাসে

           তড়িৎ আঘাত

স্বেদ নিয়ে ভাবলে তোমায়

শরীরের গতিক ভালো নয়

এখন অঙ্গার

এখন টগবগ

           ফুটছে কালকূট

 

অপেক্ষার ভেতর

সিঁদুরে মেঘ তাকে বেহায়া বলি

এত জ্যোৎস্না দেই কাকে

যদিও অবেলার পাত,

ধৃষ্টতা মার্জনা করো

এই সব সামান্য নীরবতা শুনে মৃত্যু ডাকি।

শ্মশানে অঙ্গার ধীরে ধীরে,

রন্ধ্র পথে সে অনেক সন্ধের কথা

One Response

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *