Hello Testing

ক বি তা

সোহরাব পাশা

Sohrab Pasha

অন্ধকারে প্রজাপতি 

কোনো শব্দের বর্তমান শব্দ নেই 

 

মেঘেরা মস্করা করে,

বিশ্বস্ত শব্দের মৃত্যু হলে পথগুলি 

উলটো দিকে হাঁটে 

মানুষের স্বপ্নগুলি মেঘ হয়ে যায় 

আশালতা দূর পথের প্রিয়শব্দ,

 

বিহ্বল পথের শেষ আলো—

নিয়ত পাশ ফিরে থাকে স্বপ্নের দিন 

মাঝরাতে খোঁজে কেউ প্রিয়-ভুল, ভাঙা 

 বৃষ্টির পিয়ানো… 

অন্ধকারে ওড়ে প্রজাপতি

গীতবিতানের পাতা

দুর্দান্ত সুন্দর বিরহের প্রিয় গান 

দূর ডাকে তুমুল মাধুর্য-প্রবঞ্চনা,

 

কোথাও কী যেন ভাঙছে 

ভালোবাসা বেদনা নিহিত 

অনন্ত রাত্রির অন্ধকার ভ্রমণ;

 

দূরে কোথাও হলুদ পাখির গানে 

নিবিড় বসন্ত ওড়ে 

ওড়ে মানুষের মুখ এবং প্রতিশ্রুতির 

নিষ্ফল নির্জন ‌ভাষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *