Hello Testing

ক বি তা

মেঘ বসু

megh_basu

সেই ব‍্যথাটা

আজকে দেখি হঠাৎ একি
সেই ব‍্যথাটা পাহাড় হয়ে উথলে ওঠে
অন্দরে!

কোন জাহাজে ডাকাত এল?
মুক্তো, মণি হরণ করে, ঝড়ের বেগে
খালাস হল, সুদূর কোনো
বন্দরে!

আবার দেখি রাত্রি হল! মেঘের ফাঁকে
চাঁদের রেখা  চোখ দিল কি
অন্ধরে?

ব‍্যথার বাণী সেতার পেল
কাজল পেল চক্ষুরে! তৃষ্ণা পেল
জলের ধারা, পুষ্প পেল
গন্ধরে!

আঘাত পেল আদর তবু
কবির কোনো বন্ধু নেই!
পাতাল জলে ভিজিয়ে মায়া, ফোটান তারা
অন্তরে!

 

অবিশ্বাস

কোন চোখে যে আটকে যাব
কোন চোখে যে নামবে ধস
অসাবধানে হারিয়ে সেতু
পেয়েছি ঘোর অবিশ্বাস!

সাবধান তো ছিলই জানি
ধরাই ছিল নরম হাত
কোন অনলে টানল তাকে?
পোড়ালো ঘর, ভবিষ‍্যৎ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *