Skip to main content

Hello Testing

ক বি তা

দে বা শি স &nbsp সা হা

ঝগড়াবন্ধু

ব্যথাগুলো সেলাই করছে রাস্তা

উড়ান জেনেও ফিরতে পারছে না পাখি

অপমান বড় হচ্ছে গোপনে

আকাশপথ পারাপার করছে সেতু

গাছবউ তুমি কি আমার ঝগড়াবন্ধু হবে

 

নদীকে গন্ধবতী করবো 

বুনো ঘোড়াকে শেখাবো প্রেম

ঝগড়া করতে করতে জেনে যাবো অভিমানের তাপমাত্রা

হাসিতে ওড়াবো রাত

ভোর এসে ঠকঠক করবে দরজা

 

কুটুম

রোদে পা ডুবিয়ে দাঁড়িয়ে থাকা

গাছ আমাদের কুটুম

আমাদের অসুখ

ধর্মান্তরিত হয়ে গাছেদের সুখ

তুমি গাছের বান্ধবী

ক্লান্ত রাস্তার পায়ের নূপুর

ছুঁয়ে থাকা পাপ

দু’হাতে নদী ছুটিয়ে জয় করছো আলো।

 

[TheChamp-FB-Comments style="background-color:#fff;"]

আরও পড়ুন...