Skip to main content

Hello Testing

ক বি তা

তু ষা র &nbsp ভ ট্টা চা র্য

চোখের জলের ভাষা

অশ্রুমতি চোখের জলের সান্ধ্য ভাষা 

আমি জানি ;

তাই নদীর জলে ভাসিয়ে দিই 

অভিমানের অক্ষর,

খড়কুটো

 

একদিন কবিরা  

একদিন কবিরাই শাসন করবে এই রৌরব পৃথিবী 

তখন অনন্ত ক্ষুধার চারণ ভূমিতে 

ওই দিগন্তের রামধনু রঙের আকাশ থেকে 

ঝরে পড়বে ধবধবে সাদা ফুলের 

মতন গরম ভাত ;

নদীর পাড়ে জোছনার হলুদ পাড়   আঁচল পেতে 

অসফল কবিরা দু’দণ্ড ঘুমাবে প্রশান্তিতে ;

তারপর কবিদের স্বপ্ন কলমে উঠে আসবে শুধু 

নতুন বৃষ্টি জলের ভিতরে জেগে ওঠা 

জীবনের জলতরঙ্গ গান

[TheChamp-FB-Comments style="background-color:#fff;"]

আরও পড়ুন...