Skip to main content

Hello Testing

ক বি তা

দী প্তে ন্দু &nbsp জা না

জাহাজ

দৃশ্যের ভেতর কোন জাহাজ নেই

দৃশ্যের ভেতর কোন সমুদ্র নেই

অথচ একটা জাহাজের নিচে থেঁতলে যাচ্ছে আবহমান জল

 

জাহাজের ভেতর কোন নাবিক স্পষ্ট নয়

অথচ একজন সাদা নাবিকের ঠোঁটে সাদা সিগারেট

 

সমুদ্র দু’রকম

 

জাহাজের ডেক থেকে একরকম

জাহাজের ডেক থেকে জলে পড়ে গেলে আরেকরকম

 

দাঁড় কাক

জামা আর বোতাম

মাঝে আলগা হচ্ছে সুতো

 

নৌকা নেই

অথচ দৃঢ় হচ্ছে নৌকার নোঙর 

 

ঘুরে যায়

ঘুরে যাচ্ছে

আখ মাড়াই কলের চাকা

 

কোথায় পালাবো

 

মুহূর্ত এলে আত্মহত্যা  দাঁড়কাক হয়ে যায়

[TheChamp-FB-Comments style="background-color:#fff;"]

আরও পড়ুন...