Skip to main content

Hello Testing

ক বি তা

শি ঞ্জ ন &nbsp গো স্বা মী

shinjan

মাটি

কিছু কথা ভেসে যায় জলে
কিছু কথা মনে রাখে মাটি
কিছু কথা যোগ দেয় দলে
নীচু স্বরে জলপ্রপাতই

লেখে এই দীন ওঠাপড়া
আমাদের রাজকীয় খিদে
জেগে আছে বিফল প্রহরা
আশরীর কেঁপে ওঠা ভিতে

গাড় নীল ঘুমিয়েছে শিরা
তুমি একা হেঁটেছিলে কেন?
কিছু কথা স্থিরজিজ্ঞাসা
ডুবে যায় পাথরে ও জলে

জল থেকে উঠে আসা কালো
এ শরীর সংকেত নয়

বরফের হাসি আর ছুরি
গেঁথে দিয়ে দু-চোখের মাঝে

কতদূর চলে গেছো তুমি?
অভিমানে কতদূর গেছ?

আমাদের রক্তের স্মৃতি
মুছে নেয়, এ কেমন মাটি?


বরফের, রক্তের স্মৃতি
আমাদের হিংস্র প্রকৃতি

রাখা আছে প্রেত সমাহারে
আপেলের দংশিত হাসি

আপেলের আধখাওয়া হাসি
পাথরের, দহনের দেশে

কিছুদূর ভেসে যাবে জলে
কখনও পাবে না খুঁজে মাটি